মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট: বাংলাদেশে ক্যারিয়ার গড়ার সম্পূর্ণ গাইড
স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে বাংলাদেশে। বর্তমানে দেশে প্রায় ১০ কোটির বেশি স্মার্টফোন ইউজার রয়েছে। এই বিশাল বাজারের চাহিদা মেটাতে মোবাইল অ্যাপ ডেভেলপারদের প্রয়োজন অপরিসীম।
Android Studio (Kotlin/Java) বা Flutter (Dart) ব্যবহার করে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। iOS অ্যাপের জন্য Swift শিখতে হবে। তবে Flutter বা React Native শিখলে একসাথে দুই প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ বানানো যায়।
বাংলাদেশে অ্যাপ ডেভেলপারদের গড় বেতন ৩০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ফ্রিল্যান্সিং করলে আয় আরও বেশি।





