ভিডিও এডিটিং শিখে ইউটিউব ও ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার
বাংলাদেশে ইউটিউব ক্রিয়েটরদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে যার জন্য দরকার দক্ষ ভিডিও এডিটর। Adobe Premiere Pro, Final Cut Pro, DaVinci Resolve — এই সফটওয়্যারগুলো শিখলে আপনি পেশাদার ভিডিও এডিটর হতে পারবেন।
একজন ভিডিও এডিটর ফ্রিল্যান্সিং করে মাসে ৩০ হাজার থেকে ২ লক্ষ টাকা আয় করতে পারেন। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা Fiverr-এ ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে ভালো আয় করছেন।







